EIIN : 115468, School Code : 6351

সভাপতির বানী

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে- তথ্য ও যোগাযোগ এবং কারিগরি প্রযুক্তি নির্ভর- বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায়, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করণের বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী অন্যতম প্রধান বিদ্যাপীঠ শহীদ কুমুদ বন্ধু রায় চৌধুরী (নাটু বাবু) মাধ্যমিক বিদ্যালয় বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির হাইওয়ে ধরে ইন্টারনেট জগতে প্রবেশ করেছে। অত্র প্রতিষ্ঠানের ওয়েব সাইটের মাধ্যমে তথ্যের অবাধ বিনিময় অধিকতর সহজ ও সুলভ করে এই বিদ্যাপীঠ ও এর কার্যক্রমের তথ্যাবলি শিক্ষক- শিক্ষার্থী- অভিভাবক, শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং অন্যান্য সরকারি/বেসরকারি অফিসসহ সকলের নাগালে দ্রুত পৌঁছে দে’য়াই আমাদের অন্যতম মূল লক্ষ্য ও উদ্দেশ্য। ফলে স্বচ্ছতা, গতিশীলতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা তথা সুন্দর একটি সমাজ- রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের ব্রত। এই প্রতিষ্ঠানটি বর্তমান সরকারের “ডিজিটাল বাংলাদেশ” তথা “স্মার্ট বাংলাদেশ” গড়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালনে সচেষ্ট এবং তৃণমূল পর্যায়ে সর্বোত্তম শিক্ষার প্রচার ও প্রসারে সর্বাত্মক নিরলসভাবে কাজ করে যাচ্ছে । সর্বশেষে ডিজিটাল প্রযুক্তি নির্ভর শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকল কলা-কুশলীদের জানাই আন্তরিক ধন্যবাদ।

মোঃ মুজিবুর রহমান

সভাপতি

রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয়

প্রধান শিক্ষকের বানী

ঐতিহ্যবাহী যশোর জেলাধীন অভয়নগর উপজেলার রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয় শতবর্ষী প্রতিষ্ঠান। যার স্থায়ীকাল 1916 খ্রিঃ কালিকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে স্বীকৃত আজ হতে শতবর্ষ পূর্বে যারা এলাকার শিক্ষা বিস্তারের কথা ভেবে ছিল আমি তাদেরকে অভিনন্দন জানাই। শতবছর পুরনোএই বিদ্যালয়ের অনেক ছাত্র-ছাত্রী দেশে বিদেশে বিভিন্ন পদে প্রতিষ্ঠিত, রাজনীতিবিদ, বিজ্ঞান, চিকিৎিসক, প্রকৌশলী, কৃষিবিদ, শিক্ষা উদ্যোক্তা, সরকারী কর্মকর্তা নানা পরিচয়ে এ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীরা স্ব স্ব ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। রত্নগর্ভা এ বিদ্যালয় মাতার চির স্মরণীয় । প্রতিষ্ঠাতাবর্গের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নাই। এই বিদ্যালয়ের শুরু থেকে বর্তমান পর্যন্ত সকল পরিচালনা পর্ষদ শিক্ষক মন্ডলী- কর্মচারী ও এলাকাবাসীর প্রতি আন্তরীক কৃতজ্ঞতা রইল। আমি ঐতিহ্যবাহী রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

প্রেমচাঁদ দাস

প্রধান শিক্ষক

রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয়